1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে ভুটানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়ের শ্রদ্ধা - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর সমাধিতে ভুটানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়ের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৯৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভুটানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সফরসঙ্গী হিসেবে এসময় তার সহধর্মিণী ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, লতিফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাফর হোসেন কালু, সাবেক পৌর কাউন্সিলর রবিউল আলম রবি সহ রাষ্ট্রদূতের জন্মস্থান গোপালগঞ্জের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যের আত্মার শান্তি কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন।

এরপর ভুটানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় বঙ্গবন্ধু সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION