1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোদাগাড়ীর সেই শীর্ষ কিশোর গ্যাং লিডার পলাশ অপহৃত স্কুল ছাত্রীসহ গ্রেপ্তার - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

গোদাগাড়ীর সেই শীর্ষ কিশোর গ্যাং লিডার পলাশ অপহৃত স্কুল ছাত্রীসহ গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৫১ জন পঠিত

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীর শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার,মাদক ব্যবসায়ী ও স্কুলছাত্রী অপহরণকারী মেহেদী পলাশকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার লস্করহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

সন্ত্রাসী মেহেদী পলাশ উপজেলার লস্করহাটি গ্রামের আনসার আলীর ছেলে। র‌্যাব এক প্রেস বিজ্ঞপিÍতে জানায়, কিশোর গ্যাং লিডার মেহেদী পলাশ অপহৃত স্কুল ছাত্রীর পাশ্ববর্তী হওয়ার সুবাদে তাকে প্রাইভেটে যাতায়াতকালে প্রেম নিবেদন ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী তাতে রাজী না হলে তার পিতা তাকে কর্তা-বার্তা বলতে নিষেধ করে। এতে গত ৪ অক্টোবার বিকেল সাড়ে ৪ টার দিকে প্রতিনিদের মতই মহিশালবাড়ী পুরাতন জেনারেল হাসপাতালের সামনে থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ী ফেরার পথে শাহ্ সুলতান রহ: মাদ্রাসার সামনে পৌছলে, বিকেল ৫ টার দিকে পরিকল্পিত ভাবে মেহেদী পলাশসহ আরো অজ্ঞাত কয়েকজনের সহযোগিতায় স্কুল ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে করে তুলে দ্রুত গতিতে পালিয়ে যায়। তারা ওই ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে আটকে রেখেছিলো। এর আগে ওই কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে ইটভাঁটায় জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। অপহৃত স্কুলছাত্রী আগে অপহরণ ও নির্যাতনের শিকার ঐ ছাত্রের চাচাতো বোন। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে গোদাগাড়ী থানায় মামলা দায়ের হয়। এরই প্রেক্ষিতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর ন্যায় র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোদাগাড়ীর লস্করহাটি এলাকায় র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে সন্ত্রাসী মেহেদী পালাশকে গ্রেপ্তার করতে ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION