1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বেড়েছে অভয়নগরে - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বেড়েছে অভয়নগরে

  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৮১ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ কোন ভাবেই যেন থামছেনা। বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
গত ৩০ দিনে এ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১শ’ ৫০ জন রোগী। আর গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত) উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। অনেকের অবস্থার অবনতি হওয়ায় যশোর ও খুলনায় রেফার্ড করা হয়েছে।
এদিকে ডেঙ্গুর ভয়াবহতা বাড়লেও নওয়াপাড়া পৌরসভাসহ উপজেলা জুড়ে তেমন কোন পরিচ্ছন্নতা অভিযান বা গণসচেতনতা লক্ষ করা যায়নি। এমনকি গণসচেতনা সৃষ্টির জন্য উল্লেখযোগ্য কোন কর্মসূচিও দেখা যায়নি। উপরোন্তু খোদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিই যেন মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। পরিচ্ছনতার বালাই নেই হাসপাতালটিতে। ড্রেনগুলোতে মশার উপদ্রব বেড়েই চলেছে। হাসপাতালের চারিপাশ ভরে আছে খানা-খন্দ আর জঙ্গলে। ফলে হাসপাতালে যেতেও এখন আতংকিত হচ্ছে সাধারণ মানুষ।
সরেজমিনে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে দেখা গেছে, হাসপাতালটির চারিপাশ ভরে আছে ভয়াবহ জঙ্গল ও আগাছায়। পরিত্যাক্ত ভবন গুলোর যেখানে সেখানে জমে আছে পানি। বিশেষ করে হাসপাতালের ড্রেণগুলোতে দিনের পর দিন পানি জমে থাকায় সেগুলোতে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। এদিকে নওয়াপাড়া পৌরসভার অধিকাংশ ড্রেনগুলো পরিস্কার করা হয়নি দীর্ঘদিন। ফলে অনেক ড্রেন গুলোতে পানি জমে আছে।
যদিও হাসপাতাল সূত্রে জানাগেছে, শহরের চেয়ে গ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি খো যাচ্ছে।
খোঁজ নিয়ে জানাগেছে, ভবদহ অধ্যুষিত জলাবদ্ধ এলাকাগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেছে। এছাড়া গ্রামের ছোট ছোট বাজার গুলো ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় এবং বাজারের পানি নিস্কাষনের যথার্থ ব্যবস্থা না থাকায় যেখানে সেখানে পানি জমে মশার নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। এসকল স্থানে ডেঙ্গু মশা প্রজনন বৃদ্ধি করে চলেছে।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। ২৪ ঘন্টায় আক্রান্তের হার অর্ধেকে নেমে এসেছে।
এক প্রশ্নে টিএইচও বলেন, হাসপাতালে পরিচ্ছনতার কাজ চলমান রয়েছে। তবে আশ পাশের দোকানি ও বাসাবাড়ির লোকজন হাসপাতালের ভিতর ময়লা-আবর্জনা ফেলানোর কারনে পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে।
তিনি বলেন, নওয়াপাড়া পৌরসভার ড্রেনের চেয়ে হাসপাতালের ড্রেন নিচু হওয়ায় কিছু পানি ড্রেনে স্থায়ীভাবে জমে থাকে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পৌরসভাকে একাধিকবার চিঠি দিলেও তারা কর্ণপাত করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION