1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বাসস্ট্যান্ড অনু পাঠাগার উদ্বোধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কোটালীপাড়ায় বাসস্ট্যান্ড অনু পাঠাগার উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩৩২ জন পঠিত
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার: জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বইপ্রেমীদের জন্য চালু করা হয়েছে বাসস্ট্যান্ড অনু পাঠাগার।

বৃহস্পতিবার কোটালীপাড়া বাসস্ট্যান্ডের দিগন্ত পরিবহন ও  স্টার এক্সপ্রেস কাউন্টারে এই পাঠাগারের উদ্বোধন করেন  কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী কামাল হোসেন শেখ।

দুটি অনু পাঠাগারের বুক সেলফে জ্ঞানের আলো পাঠাগার বিভিন্ন ধরনের দুই শতাধিক বই রেখেছে। উদ্বোধন শেষে পৌর মেয়র বলেন- বাসস্ট্যান্ড অনু পাঠাগার জ্ঞানের আলো পাঠাগারের একটি ব্যতিক্রমী উদ্যোগ, এর ফলে বাসের জন্য অপেক্ষাকালীন সময় যাত্রীরা বই পড়ে সময় কাটানোর পাশাপাশি জ্ঞান অর্জন করতে পারবে। বাসযাত্রী কল্পনা মল্লিক বলেন- বাসস্ট্যান্ডের ভিতর পাঠাগার এটা আমার প্রথম অভিজ্ঞতা, এখান থেকে বিনামূল্যে বিভিন্ন ধরণের বই পড়ে আমরা সময় কাটাতে পারবো। জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন- যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবং বর্তমান প্রজন্মকে বই পড়তে উদ্বুদ্ধ করতে আমাদের এই আয়োজন। এ সময় অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন- কথাসাহিত্যিক ও কাস্টমস এর অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস, অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, জ্ঞানের আলো পাঠাগারের প্রেসিডিয়াম সদস্য আজিজুল ইসলাম, টিম লিডার জোবায়ের রিফাত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION