1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ১৩ বছর বয়সী ছেলে নিখোঁজের অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে ১৩ বছর বয়সী ছেলে নিখোঁজের অভিযোগ

  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৯৪ জন পঠিত
কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের বেঙ্গল গেট এলাকার মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ সিয়াম(১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ছেলেটি স্থানীয় ইহইয়াউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজী শাখার শিক্ষার্থী।
এবিষয়ে গত ৪ অক্টোবর মঙ্গলবার ছেলেটির পিতা বাদি হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ছেলেটির পিতা মোঃ আমিনুর রহমান বলেন, আমার ছেলে সিয়াম গত ৩ অক্টোবর সোমবার দুপুরে  মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসার সময় পড়ে গিয়ে গায়ে কাঁদা মাটি লাগে, কাঁদা মাটি মাখা অবস্থায় বাড়ি আসলে ওর মা একটু বকাবকি করে। ছেলে কাউকে কিছু না বলে মাদ্রাসার বেডিং পত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পাশে একটি ছেলের কাছে বেডিং পত্র দিয়ে বলে যায়, আমি দুই তিনদিন বেড়াতে যাচ্ছি।
এদিকে কে বা কারা একটি মোবাইল ০১৭৫৪২২৫৮৪৫ নম্বর থেকে আমার কাছে তিন হাজার টাকা চাচ্ছে, ছেলে তাদের কাছে আছে এই বলে, টাকা দিলে ছেলে ফেরত দেবে। সেই থেকে আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছিনা। ছেলে হারনোর শোকে আমি পাগল হয়ে গেছি। আপনারা আমার ছেলেকে খুঁজে দিন, এই বলে ছেলেটির পিতা হাউমাউ করে কেঁদে ফেলেন।
তিনি আরও বলেন, কোথাও খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেছি।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, একটি ছেলে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION