1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএসএমএমইউর উপাচার্যের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন  - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

বিএসএমএমইউর উপাচার্যের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন 

  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৫৩ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের রত্মগর্ভা মা হোসনে আরা বেগমের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জের কাশিয়ানী  উপজেলা চত্বর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় মরহুমার বড় পুত্র মহসিন আহমেদ, মেজো পুত্র বিএসএমএমইউ উপাচার্য  অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও ছোট পুত্র সালাউদ্দিন আহমেদ
মায়ের পক্ষে সকলের নিকট দোয়া চান।
নামাজে জানাযা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন।
নামাজে  জানাযায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান,  হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্, কমিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শওকত কবির, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ্ আল হারুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার, কাশিয়ানী থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কিজী নুরুল আমিন তুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আজাদ হোসেন মৃধা সহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের মা গত  রোববার (২ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ) দুপুর ১২ টা ৩৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION