1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে স্কুলে নিয়োগ বাণিজ্য সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অভয়নগরে স্কুলে নিয়োগ বাণিজ্য সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৩০ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগরের মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির অপসারণের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে।
রোববার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ওই বিদ্যালয়ে একজন অফিস সহকারী, একজন আয়া ও নৈশপ্রহরী নিয়োগ বাণিজ্যের অর্থ বিদ্যালয়ের তহবিলে জমাদান এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির শাস্তির দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধন চলাকালে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য হাদীউজ্জামান মল্লিক সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি বিদ্যালয়ে তিনজন কর্মচারী (অফিস সহকারী, আয়া ও নৈশপ্রহরী) নিয়োগ দিয়ে ৩০ লাখ টাকা বাণিজ্য করে বিদ্যালয়ের তহবিলে মাত্র ৬ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। বাকি ২৪ লাখ টাকা প্রধান শিক্ষক ফেরদাউস জাহান ও পরিচালনা পর্ষদের সভাপতি হাজী রবিউল ইসলাম আত্মসাত করেছেন। তাছাড়া আবেদনকারী প্রার্থীদের জমা দেওয়া পোস্টাল অর্ডারের টাকাও আত্মসাত করেছেন। প্রধান শিক্ষক ও সভাপতির এধরণের কর্মকান্ডের বিচার দাবি করেন তিনি।’
প্রধান শিক্ষক ফেরদাউস জাহান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্যুৎসাহী সদস্য হাদীউজ্জামান মল্লিককে কমিটি থেকে বাদ দেওয়ায় তিনি কোর্টে মামলা দায়ের করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না।’
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হাজী রবিউল ইসলাম বলেন, ‘চাকুরী প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে গ্রহণ করা টাকা বিদ্যালয়ের তহবিলে জমা দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে অভিযোগ আকারে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION