1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বাসস্থান ও আয়রোজগারের প্রতিষ্ঠান ঠিক রেখে পাঁচুরিয়া খালের সংযোগ স্থাপনের জোর দাবিতে মানববন্ধন  - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বাসস্থান ও আয়রোজগারের প্রতিষ্ঠান ঠিক রেখে পাঁচুরিয়া খালের সংযোগ স্থাপনের জোর দাবিতে মানববন্ধন 

  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৭০ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের ঐতিহ্যবাহী পাঁচুরিয়া খালের সংযোগ স্থাপনের নামে স্থানীয় ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।
শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।
বঙ্গবন্ধু সড়কের পাঁচুরিয়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া লতিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য মতিউর রহমান মতি বলেন, বারবার খালের নক্সা পরিবর্তন করে ব্যবসায়ীদের একের পর এক হয়রানি করা হচ্ছে, এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী পাঁচুরিয়া খালের সংযোগ সঠিক নিয়মে পুনঃ স্থাপিত হোক সেটা আমরাও চাই কিন্তু কাউকে পথে বসিয়ে নয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আমাদের সকলের দাবি ব্যবসায়ী ও বসতবাড়ী বাঁচিয়ে রেখে পাঁচুরিয়া খালটি অবমুক্ত করা হোক।
এসময় ব্যবসায়ী লিপটন শেখ, তাপস সরোয়ার, সবুর খান, ওছিকুর রহমান, মোর্শেদ সিকদার, সিঙ্গার শো-রুমের ব্যবস্থাপক বলরাম পোদ্দার সহ প্রায় শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION