1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে বিদায়ী আইজিপির শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বঙ্গবন্ধুর সমাধিতে বিদায়ী আইজিপির শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫০ জন পঠিত
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সদ্য বিদায়ী আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
গতকাল বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসন, জেলা পুলিশ, এপিবিএন, র‍্যাব, সিআইডি, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ সহ সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে প্রাণউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের ও তার পরিবারের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করা হয় এবং দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের মঙ্গল কামনা করা হয়।
এর আগে আইজিপি ড. বেনজীর আহমেদ টুঙ্গিপাড়ায় পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষে ফুল দিয়ে অভিনন্দন জানান পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION