1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রেমের টানে জয়পুরহাটে এসে বিয়ে করলেন শ্রীলঙ্কান যুবক - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

প্রেমের টানে জয়পুরহাটে এসে বিয়ে করলেন শ্রীলঙ্কান যুবক

  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: এবার প্রেমের টানে শ্রীলঙ্কা  থেকে জয়পুরহাটে এসে বিয়ে করেছেন শ্রীলংকান নাগরিক রওশন মিঠুন (৩৩) নামে এক যুবক।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জেলা জয়পুরহাট নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেফিটের মাধ্যমে এ বিয়ের ঘোষণা দিলেও গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইসলাম ধর্মানুসারে এ বিয়ে হয়।
কনে জয়পুরহাটের সদর উপজেলার দোগাছী ইউনিয়নের উত্তর পাথুরিয়া গ্রামের শাহাদুল ইসলামের মেয়ে রাহেনা বেগম (৩৫)।
জানা গেছে, ২০১৪ সালে জর্ডানে গিয়ে একটি গার্মেন্টসে কোয়ালিটি পদে চাকরি করতেন রাহেনা বেগম। ওই কোম্পানির সুপাইভাইজার পদে ছিলেন শ্রীলংকার মাকারার গেলীর এলাকার সিয়ানার ছেলে রওশন মিঠুন। সেখানেই তাদের পরিচয়, আর পরিচয়ের সূত্রে ধরেই প্রেম। গত দেড় বছর আগে ওই যুবক তার নিজ দেশে ফিরলেও জয়পুরহাটের রাহেনা দেশে ফিরেন এ বছরেই। আর সম্প্রতি শ্রীলংকা থেকে জয়পুরহাটে এসে রাহেনা বেগমকে বিয়ে করেছেন রওশন মিঠুন।
কনে রাহেনা বেগম বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিজ দেশে ফিরে আসি। ফোনের মাধ্যমে আমাদের যোগাযোগ থাকে। একদিন সুদূর শ্রীলঙ্কা হতে ঢাকা বিমানবন্দরে আসেন রওশন মিঠুন। পরে আমার বাড়িতে নিয়ে আসি। আমার পিতা এলাকার মৌলভী দিয়ে এক লাখ টাকা মোহর ধার্য করে আমাদের বিবাহ সু-সম্পন্ন করে দেন। এর মাধ্যমে আমাদের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন। আমরা যেন সারাজীবন একসঙ্গে থাকতে পারি।’
বর রওশন মিঠুন বলেন, ‘কর্মরত অবস্থায় রাহেনা বেগমকে খুব পছন্দ করতাম। নিজে বাংলাদেশে (জয়পুরহাট) এসে পরিবারের সম্মতিতে তাকে (রাহেনা বেগম) বিয়ে করেছি। এ দেশে (বাংলাদেশ) নাগরিক হয়ে থাকতে চাই। আমি বাংলাদেশকে ভালোবাসি।’
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ ফরিদুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার একটি এফিডেভিট (বিবাহ ঘোষণা) করা হয়েছে। তবে একই ধর্মের হওয়ায় তেমন কোনো আইনি বাধা নেই।’
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘শ্রীলংকান নাগরিক জয়পুরহাটে এসে এক মেয়েকে বিয়ে করছেন বলে আমাদের কাছে খবর এসেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION