1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে কীটনাশক ছিটিয়ে কৃষকের ধান নষ্ট - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

পাঁচবিবিতে কীটনাশক ছিটিয়ে কৃষকের ধান নষ্ট

  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই এলাকায় এক কৃষকের জমিতে কীটনাশক ছিটিয়ে ধান নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে এই ঘটনা ঘটে।
এঘটনায় বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে  ভুক্তভোগী ওই কৃষক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় দেওয়া অভিযোগ থেকে জানাযায়, পাঁচবিবি উপজেলার বেড়াখাই গ্রামের মৃত ছফির উদ্দীনের ছেলে নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মৃত আব্বাস আলীর ছেলে আবু তাহেরের জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলছিল। এঘটনার জেরে সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে তাহের ও তার ছেলে বিপ্লব হোসেন (৩৮), মাহাফুজ রহমান (৩৫), বরকত আলী (২৬) ওই কৃষকের ১১০ শতক জমিতে কীটনাশক ছিটিয়ে ধানের ক্ষতি সাধন করে বলে অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে আবু তাহের বলেন, বাদির সঙ্গে আমাদের জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা চলমান আছে। নিজেরাই তাদের জমিতে কীটনাশক ছিটিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION