1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পদকে ভূষিত হলেন বাংলাদেশের নাসিমা আক্তার রুবেল - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পদকে ভূষিত হলেন বাংলাদেশের নাসিমা আক্তার রুবেল

  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পদক-২০২২ এ ভূষিত হলেন বাংলাদেশের নাসিমা আক্তার রুবেল।

গত রোববার (২৫ সেপ্টেম্বর) কোলকাতা শিশির মঞ্চ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পদক ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
মূলত ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই বাংলার মৈত্রী উৎসব ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয় এ অনুষ্ঠানে।
নাসিমা আক্তার রুবেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আবুল হাসেম সমাদ্দারের কন্যা ও গোপালগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমান (শুক্তি) এর বড় বোন। জাতীয় প্রতিবন্ধী ফোরামের নির্বাহী সদস্য ও ঢাকা অঞ্চলের বিশেষ দায়িত্ব প্রাপ্ত নাসিমা আক্তার রুবেল বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োজিত রয়েছেন।
মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পদক-২০২২ প্রাপ্তির পর নাসিমা আক্তার রুবেল গণমাধ্যমকে মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সমগ্র দেশবাসীকে তা উৎসর্গ করার বিষয়টি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION