1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৪র্থ বার প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন মাহবুবুজ্জামান আহমেদ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪র্থ বার প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন মাহবুবুজ্জামান আহমেদ

  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭০ জন পঠিত

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের রংপুর বিভাগের দুই বারের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৪র্থবার জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে শিক্ষা অধিদফতর। সেখানে প্রাথমিক শিক্ষা পদক/২০২২ এ শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি, ২১টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ শ্রেষ্ট হিসাবে নির্বাচিত হন। এর আগেও তিনি ৩ বার এ পদে ভুষিত হয়েছেন।

শিক্ষা অফিস সূত্রে আরোও জানা যায়, চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে বই, খেলাধুলার সামগ্রী বিতরণ, অভিভাবক সমাবেশ, টিফিন বক্স বিতরণ, মিডডে মিল চালু অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যদিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন।

এ ছাড়াও বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ, সিলিং ফ্যান, করোনা কালীন সময়ে অনলাইন স্কুল চালু করন, অনলাইন স্কুল পরিচালনায় শিক্ষক- শিক্ষাকাদের সহিত মত বিনিময়, শিক্ষক শিক্ষিকাদের অনলাইন স্কুল পরিচালনায় মোবাইল ফোন, ট্রিপট স্টান্ড, বিতরন, শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী বিতরন, প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু বুক কর্নার, সততা স্টার সহ নানামুখী উদ্যোগ গ্রহনের মধ্যদিয়ে শিক্ষাক্ষেত্রে নিরলস পরিশ্রম করেছেন।ফলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে আসার পাশাপাশি শিক্ষাথীরা বিদ্যালয়মুখি হয়েছে।

এছাড়াও নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখায় মাহবুবুজ্জামান আহমেদ কে এই পদকে ভূষিত করা হয়।

নিজের অনুভূতি প্রকাশ করে চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রম। আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায়। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদফতরের সবার প্রতি কৃতজ্ঞতা।

তিনি আরো বলেন কালীগঞ্জ বাসীর মানুষের ভালবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন। আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। কালীগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই।লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকল্পে বিদ্যালয় পরিদর্শন, বিদ্যালয় পরিচালনা কমিটির এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, বিদ্যালয়ে প্রয়োজনীয় বেঞ্চ সরবরাহ, বিদ্যুতের ব্যবস্থা করা এবং সীমানা প্রাচীর নির্মাণ, অবকাঠামো নির্মান, টয়লেট স্থাপন, ডিজিটাল হাজিরা সহ নানাবিধ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন এবং তা’ একের পর এক বাস্তবায়ন করে চলেছেন চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

কালীগঞ্জ উপজেলায় সামাজিক কাজের পাশাপাশি তিনি, মানবিক, সাংস্কৃতিক, খেলাধুলা সহ বাল্য বিবাহ, মাদক, জুয়া, নারী নির্যাতনের প্রতিরোধে তার ভুমিকা প্রশংসনীয়। এছাড়াও তিনি তার উপজেলা পরিষদ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বাই – সাইকেল প্রদান করে বিভিন্নভাবে শিক্ষাথীদের সহায়তা করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION