1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এড. খান সাইফুল্লাহকে সংর্বধনা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

ঝালকাঠি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এড. খান সাইফুল্লাহকে সংর্বধনা

  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৭ জন পঠিত
শফিকুল ইসলাম হিরো, জেলা প্রতিনিধি: ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বদ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির। ২৬ সেপ্টেম্বর সোমবার বেসরকারী ফলাফল ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জোহর আলী।
এসময় চেয়ারম্যান পদে একক বৈধ প্রার্থী হিসাবে এড. খান সাইফুল্লাহ পনিরের নাম ঘোষনা করেন। সোমবার রাতেই নবনির্বাচিত জেলা চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির’কে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি।
রাত সাড়ে ৭টায় বর্নিল আয়োজনে টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ের নব নির্বাচিত জেলা চেয়ারম্যানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সন্মাননা জানায় সংগঠনের নেতৃবৃন্দ। অপ্রতিদ্বন্দি জেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জননেতা খান সাইফুল্লাহ পনিরকে দেয়া প্রথম সংবর্ধনা।
অনুষ্ঠানে সংবর্ধিত জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির তার বক্তব্যে গনমাধ্যম কর্মীদের পেশাগত কাজে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
একই সাথে তাকে মনোনয়ন দেয়ার জন্য দলীয় প্রধান শেখ হাসিনা, মনোনয়ন র্বোডসহ ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করনে।
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য দিবস তালুকদারের সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।
 শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন আমন্ত্রিত অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সলির হাবিবুর রহমান হাবিল, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন।
গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তৃতা দিয়েছেন, ঝালকাঠি রিপোটার্স ইউনটিরি সভাপতি আল আমিন তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, রিপোটার্স ইউনটিরি সভাপতি সাংবাদিক রাজ্জাক হোসনে পিন্টু, টেলিভিশন সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান তালুকদার, সদস্য সাইদুল ইসলাম, সদস্য সাকিবুজ্জামান সবুর।
সংর্বধনা অনুষ্ঠানে ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাহী সদস্য জহরিুল ইসলাম জললি, সদস্য মানকি আর্চায্য, মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম দেলোয়ার হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুসহ গনমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তি ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION