1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আলিপুর মৎস্য বন্দর এলো ৩ কেজি ওজনের বড় আকৃতির একটি ইলিশ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আলিপুর মৎস্য বন্দর এলো ৩ কেজি ওজনের বড় আকৃতির একটি ইলিশ

  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৫ জন পঠিত

মোঃ জাহিদ, কুয়াকাটা: সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মৎস্যঘাটে ইলিশটি বিক্রির জন্য নিয়ে আসেন বশির সরদার নামের এক মাঝি। পরে মাছটি পাঁচ হাজার টাকায় কিনে নেন কারিমা ফিশের মালিক মুজিবুর রহমান।

বশির সরদার জানান, চার-পাঁচদিন আগে আলীপুর বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যান তারা। গত কয়েকদিনে বেশ কয়েকবার মাছের সন্ধানে জাল ফেলেছেন। তাতে এক কেজি থেকে ১ কেজি ৭০০ গ্রামের প্রায় ১০০ পিস মাছ পেয়েছেন। এছাড়া ২ কেজি ৭২০ গ্রামের একটি বড় ইলিশও পান।
কারিমা ফিশের মালিক মুজিবুর রহমান বলেন, নিলামে সর্বোচ্চ ৭৪ হাজার টাকা মণ হিসাবে পাঁচ হাজার টাকায় মাছটি কিনে নেই। ইলিশটি ঢাকায় বিক্রির জন্য পাঠাবো। আশা করছি মাছটি আরও বেশি দামে বিক্রি হবে।
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, কয়েকদিন ধরে বেশকিছু বড় সাইজের ইলিশের দেখা মিলছে। এর মধ্যে আজকের মাছটি সবচেয়ে বড় এবং ভালো দামও পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION