1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কচুয়ায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

কচুয়ায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২২ জন পঠিত
মো.হারুনুর রশিদ, কচুয়া: সমঝোতার ভিত্তিতে কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৪ সেপ্টেবর অনুষ্ঠিত কচুয়া প্রেসক্লাবের সাধারণ সভায় সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করার লক্ষে সকলে ঐক্যমত পোষণ করে। ঐক্যমতের আলোকে ৪ সদস্যসের একটি সমঝোতার কমিটি গঠিত হয়।
শুক্রবার বিকালে এক আনন্দঘন পরিবেশে সকল সদস্যদের উপস্থিতিতে সমঝোতা কমিটি ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকা ও বাংলা ভিশন টেলিভিশনের কচুয়া প্রতিনিধি মো. আলমগীর তালুকদারকে সভাপতি ও ‘দৈনিক আজকের’ পত্রিকা ও ‘দৈনিক চাঁদপুর প্রবাহ’ পত্রিকার কচুয়া প্রতিনিধি সুজন পোদ্দারকে সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলোর কচুয়া প্রতিনিধি মো. মাসুদ রানাকে সাংগঠনিক সম্পাদক করে কচুয়া প্রেসক্লাবের ২০২২-২০২৩ সালের (১বছর মেয়াদী) কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া ২০২৩-২০২৪ সাল মেয়াদে কমিটির সভাপতি হিসেবে ‘দৈনিক কালের কন্ঠ’ পত্রিকার কচুয়া প্রতিনিধি প্রিয়তুষ পোদ্দার ও সাধারণ সম্পাদক হিসেবে ‘দৈনিক যুগান্তর’ ও দৈনিক চাঁদপুর বার্তা’র পত্রিকার কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুকে নির্বাচিত করা হয়। ঘোষণা করা কমিটিদ্বয়কে সকলে করতালি দিয়ে সমর্থন ও অভিনন্দন জানান।
সমঝোতা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও নির্বাহী সদস্য সনতুষ চন্দ্র সেন।
নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, এনবিআর’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সাধরাণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ¦ রুহুল আমিন ও সদস্য সচিব অ্যাড. মাঈন উদ্দিন মাইনু, উত্তর কচুয়া ইউপি চেয়ারম্যান এম আকতার হোসেন, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়,কড়ইয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছালাম সওদাগর, কচুয়া পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, কাদলা ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, শিকড় সংবাদ পত্রিকার উপদেষ্টা ইসমাইল হোসেন মিয়াজী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাছির উদ্দিন প্রধান,জেলা পরিষদের সদস্য প্রার্র্থী জামাল হোসেন রাজু,ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সভাপতি ফরহাদ চৌধুরী, আলোর মশাল সংগঠনের সভাপতি আবু সায়েম মৃধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION