1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অবশেষে বাইডেনকে শুভেচ্ছা জানাল সৌদি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ কুষ্টিয়ায় গড়াই নদীতে দুইজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা: দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত  গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল: ইউনিসেফ ১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

অবশেষে বাইডেনকে শুভেচ্ছা জানাল সৌদি

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৫১০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেন ও তার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকে অবশেষে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্র্যাটপ্রার্থী বাইডেনের বিজয়ের ২৪ ঘণ্টারও বেশি সময় পর এই শুভেচ্ছা জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।

ট্রাম্পের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আর নির্বাচনী প্রচারে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যার ঘটনায় জবাবদিহিতারও দাবি করেছিলেন তিনি। ইয়েমেন যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধেরও আহ্বান জানিয়েছেন বাইডেন।  আরব বিশ্ব যখন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছিল, সৌদির কার্যত শাসক যুবরাজকে তখন নীরব থাকতে দেখা গেছে। এমনকি তখন তিনি পুনর্নির্বাচিত হওয়ায় তানজানিয়ার প্রেসিডেন্টকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

রোববার বাইডেন ও কমলা হ্যারিসকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তার ছেলে মোহাম্মদ বিন সালমান শুভেচ্ছা জানিয়েছেন। সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, দুই বন্ধুত্বপূর্ণ দেশ ও জনগণের মধ্যে বিশেষ, ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেছেন বাদশাহ সালমান। তিনি বলেন, সবাই এই সম্পর্ককে সব দিক থেকে আরও জোরদার ও উন্নত করতে চাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION