1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যুব আন্দোলনের দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী হুসাইন মোঃ শাহাদাৎ তৃণমূল পর্যায়ে আলোচনায় এগিয়ে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যুব আন্দোলনের দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী হুসাইন মোঃ শাহাদাৎ তৃণমূল পর্যায়ে আলোচনায় এগিয়ে

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৩ জন পঠিত
শফিকুল ইসলাম হিরো, জেলা প্রতিনিধি: এনডিএম এর সহযোগী সংগঠন যুব আন্দোলনের দ্বিতীয় কাউন্সিল আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে, সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে প্রায় ডজনখানেক নেতাকর্মী সভাপতি ও সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নেমেছেন,,এরই মধ্যে সভাপতি পদপ্রার্থী বর্তমান যুব আন্দোলনের আহ্বায়ক হুসাইন মোঃ শাহাদাৎ এর নাম এনডিএম এর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মুখে আলোচনায়।
এ বিষয় হুসাইন মুহাম্মদ শাহাদাৎ এর সাথে কথা বললে,তিনি বলেন— ‘আমার ছোটবেলা থেকেই আমি রাজনীতিতে অনুরাগী। রাজনীতি নিয়ে আলাদা একটা নেশা কাজ করছে। আমি রাজনীতির মাধ্যমে জনসেবায় সম্পৃক্ত হতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই। আর এটা নেতৃত্ব ছাড়া অসম্ভব। তাই আগামী দিনের রাজপথে নেতৃত্ব দেওয়ার জন্য আমি প্রস্তুত। জননেতা ববি হাজ্জাজের অনুমোদনে আমি সভাপতি নির্বাচিত হলে— যুব আন্দোলনের নেতৃত্বে নিরলসভাবে কাজ করব। ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের যুবকদের সংগঠিত করা, রাজপথের সংগ্রামে যুব আন্দোলনের শক্তিশালী ভূমিকা রাখা অত্যাবশক।’

তিনি আরও বলেন, আমি আশা করি আগামী নির্বাচনের আগে দলকে শক্তিশালী করার লক্ষ্যে যুব আন্দোলনের নেতৃত্ব থাকবে এনডিএমের প্রধান শক্তি। জনগণের অধিকার আদায়, দেশে গণতন্ত্র ও সুশাসন, জনগনের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখতে ৬৪ জেলায় যুব আন্দোলনের শক্তিশালী কমিটি গঠনের বিকল্প নেই। আমি দায়িত্ব পেলে এনডিএম কে জনবান্ধব ও শক্তিশালী দল হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে প্রধান ভূমিকায় থাকবে যুব আন্দোলন ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION