1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে গৃহবধূ আত্নহত‍্যা প্ররোচনায় বিচার দাবি - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

অভয়নগরে গৃহবধূ আত্নহত‍্যা প্ররোচনায় বিচার দাবি

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৬ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাসুয়াড়ি গ্রামে আলেয়া বেগম (৪৬) নামে এক মহিলা বিষপানে আত্মহত্যা করেছে। তিনি ঐ এলাকার সামাদ মোল‍্যার স্ত্রী।
১০ সেপ্টম্বর স্ত্রী বিষপানে আত্নহত‍্যার পর ১২ সেপ্টেম্বর সামাদ মোল্যা প্রাণে বাঁচার জন‍্য ছেলে আশরাফুলের কাছে ফরিদপুর চলে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, এলাকার আদম ব‍্যবসায়ী গফ্ফার মোল‍্যার পুত্র নাজমুল মোল‍্যা (৩৭) বিভিন্ন এলাকা থেকে কাজের উদ্দেশ্যে বিদেশে লোক পাঠান। নিহত আলেয়া বেগমের ভাই ইসমাইল বিশ্বাস  সৌদি আরবে চাকুরী করেন। আদম ব‍্যবসায়ী নাজমুল মোল‍্যা সম্প্রতি ইসমাইল বিশ্বাসের মাধ্যমে ৪ জনকে সৌদি আরবে পাঠান। সেখানে কাজে যোগদানের কিছুদিন পর চুরি সংক্রান্ত অপরাধে শাহাজান খলিফার পুত্র বিল্লাল খলিফা সজল ও  জিল্লুর রহমানের পুত্র ইমরান হুসাইন দেশে ফিরে আসেন। কয়েকদিন পর নাজমুল মোল্যা কোন আলোচনা ছাড়াই  ইসমাইল বিশ্বাসের বোন আলেয়া বেগমকে  নয় লক্ষ টাকা ফেরত দিতে হবে বলে চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে আদম ব‍্যবসায়ী নাজমুল মোল‍্যা, শাহাদত মোল‍্যা ও ফেরত আসা দুই জন ৯ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে স্বামীর অনুপস্থিতিতে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ সহ সন্তানদের জীবন নাশের হুমকি প্রদান করে বলে জানান সামাদ মোল‍্যা।
১০ সেপ্টেম্বর আবার হুমকির মুখে পড়ে আলেয়া বেগম, অপমানের যন্ত্রণা সহ‍্য করতে না পেরে দুপুর ২.০০টার দিকে বিষপান করেন। সাথে সাথে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আনুমানিক বিকাল ৫.৪৫ টায় মৃত্যুর দিকে  ঢলে পড়েন আলেয়া বেগম।
নিহতের ভাই ইসমাইল বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার একমাত্র বোন লেনদেনের বিষয়ে কোন কিছুই জানে না। আমার বোনের মৃত্যুর জন‍্য নাজমুল মোল‍্যা গংরা দায়ী, আমি এর সঠিক বিচার চাই।
অপর ভাই ইকবাল বিশ্বাস আক্ষেপ করে বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত‍্যা করা হয়েছে। ৬.০০টার দিকে খুলনা গেলে আমার বোনকে মৃত দেখতে পাই। আজ ২৪ সেপ্টেম্বর পযর্ন্ত ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়ায় আমরা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করতে পারিনি।
বাসুয়াড়ি ক‍্যাম্পের এসআই শফিকুল বলেন, বিষয়টি আমরা শুনেছি, সোনাডাঙ্গা থানা তদন্ত করছে।
সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই সন্দীপ বলেন, ময়নাতদন্ত করে ভিসেরা রিপোর্টর জন‍্য রাজশাহী পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION