1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ফকিরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৫ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের মোল্লাহাটে ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় শক্তিশালী বোমা নিক্ষেপ করে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন কে হত্যার চেষ্টা করা হয়।

এই হামলায় আওয়ামী লীগের ৯জন নেতা-কর্মী নিহত এবং শতাধিক আহত হন।

এর প্রতিবাদে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শুক্রবার বিকেল ৫টায় কাটাখালী মোড়ে ২১তম সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান।

সদস্য সচিব কাজী বেলাল সাঈদ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আ. রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, আওয়ামী লীগ নেতা সমারেশ রায় চৌধুর, মো. ইউনুস আলী শেখ, মো. ফারুকুল ইসলাম ওমর, এমডি সেলিম রেজা, মো. জাহিদুল ইসলাম মোড়ল, সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।

সমাবেশের বক্তরা ঘটনার সাথে জড়িত দোষীদের বিচার ও ফাঁসির দাবী করেন। এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION