1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামাত বিএনপির মদদে সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

জামাত বিএনপির মদদে সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৮ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশে বিএনপি ও জামাতের মদদে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সবাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ কলেজ ছাত্রলীেগর আহবায়ক মো. হেলাল মোল্লার সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ কলেজ চত্ত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কলেজ ছাত্রলীেগর আহবায়ক মো. হেলাল মোল্লা সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সামিউল হক তনু, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নেওয়াজ খান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজু খান, আমির হামজা সহ আরো অনেকে।
বক্তারা  সম্প্রতি বিএনপি ও জামাত কর্তৃক সারা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ দেশে যদি কেউ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশ ছাত্রলীগ তা শক্ত হাতে প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION