1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে ইউ পি সদস্যের অভিযোগ দায়ের - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে ইউ পি সদস্যের অভিযোগ দায়ের

  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭০ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগরে ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা বরাবর উক্ত ইউনিয়নের ইউ পি সদস্য শেখ হাফিজুর রহমান লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারী শেখ হাফিজুর রহমান বলেন, ‘শেখ আবুল কাশেম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে পরিষদের কয়েকজন অসাধু ইউ পি সদস্যকে সাথে নিয়ে বিভিন্ন কাজ করেন।
ইতোমধ্যে তিনি টিআর, কাবিখা, কাবিটা, ইজারার টাকা, এলজিএসপি, শিশু ও পশু খাদ্যসহ পরিষদের বিভিন্ন কাজ মেম্বারদের মাধ্যমে না করিয়ে বহিরাগত ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দিয়ে করছেন।
অভিযুক্ত সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়, মিথ্যা ও বানোয়াট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, এখনও এ ধরণের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর বলেন, সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তারই পরিষদের মেম্বার শেখ হাফিজুর রহমান লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION