1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গ্যাস যাচ্ছে উত্তরের ১১ জেলায়, পাইপলাইন বসানো শেষের পথে - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গ্যাস যাচ্ছে উত্তরের ১১ জেলায়, পাইপলাইন বসানো শেষের পথে

  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া : শিগগিরই গ্যাস যাচ্ছে দেশের উত্তরের ১১ জেলায়। এজন্য বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত পাইপলাইন বসানো হচ্ছে, যা প্রায় শেষের পথে। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, উত্তরাঞ্চলের মানুষের কাছে গ্যাস পৌঁছে দেওয়ার ওয়াদা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা বাস্তবায়নের দ্বারপ্রান্তে আমরা।

বগুড়া-রংপুর-সৈয়দপুর ১৪৭.৫ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইনের মধ্যে ১৪০ কিলোমিটারের নির্মাণ কাজ শেষ। বাকি কাজ দ্রুতই শেষ হবে। ৩০ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ সম্পন্ন এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে উত্তরাঞ্চলের ১১টি জেলায়।’

তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাত ধরে উত্তরাঞ্চলে মঙ্গা দূর হয়েছে। এবার শিল্পায়নের পালা। গ্যাস সংযোগকে কেন্দ্র করে গড়ে উঠবে শিল্পকারখানা, ইপিজেড, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কৃষি পণ্য সংরক্ষণের জন্য হিমাগার। বাড়বে কর্মসংস্থান। সমৃদ্ধ হবে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান তথা বাংলাদেশের অর্থনীতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION