1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাঁচতে চায় রাজমিস্ত্রী সফিকুল ইসলাম - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাঁচতে চায় রাজমিস্ত্রী সফিকুল ইসলাম

  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৬ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় সফিকুল ইসলাম,রাজমিস্ত্রী বাঁচতে চায় সকলের সহযোগিতায়।
সফিকুল ইসলাম (৩৮), পেশায় একজন রাজমিস্ত্রী। দীর্ঘ একবছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিনি। উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যে প্রয়োজন।লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় মৃত রহিম উদ্দিনের ছেলে সফিকুল।
স্ত্রী, তিন ছেলে এক কন্যা ও ভাইসহ মোট  আটজন পরিবারের সদস্য নিয়ে রাজমিস্ত্রী সফিকুল ইসলামের সংসার চলতো কোনো রকম। দীর্ঘ একবছর থেকে ব্লাড ক্যান্সার আক্রান্ত হওয়ার পর অভাবের সংসার সল্প আয় ও পাড়াপ্রতিবেশির কাছ থেকে ধারদেনা করে এতদিন কোনোভাবে তার চিকিৎসার খরচ মিটিয়েছেন। সবকিছু শেষ করে এখন তিনি অসহায় হয়ে পড়েছেন।
আড়াই শতাংশের বসতভিটে ছাড়া আর কিছু নেই তার। চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষ থেকে আর সম্ভব হচ্ছে না। চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন৷
সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। সবার সহযোগিতায় তিনি ফিরে পেতে পারেন ক্যান্সার মুক্ত একটি সুন্দর সুখের জীবন। সন্তানদের মুখের দিকে তাকিয়ে মানবিক দিক বিবেচনা করে আর্থিক সাহায্যে এগিয়ে আসার আবেদন করেছে তার পরিবারসহ এলাকাবাসী।
এর আগে তার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ছেলে সাকিব অ্যাপেন্ডিক্স রোগে আক্রান্ত হয়। পরে তাকে রংপুরে একটি প্রাইভেট ক্লিনিকে অপারেশন করানো হয়। সেখানে চিকিৎসার জন্য প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয় ওই পরিবারের। এর কিছুদিন পর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে সফিকুল মিস্ত্রি। বাবা ও ছেলের চিকিৎসা করতে গিয়ে এখন না খেয়ে দিন কাটছে তার পরিবারের সদস্যদের। এদিকে উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন সফিকুলের পরিবার।
বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, সফিকুল মিস্ত্রি’র ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি শুনেছি। খুবই দরিদ্র পরিবারটি। তবে আমি ব্যক্তিগত ভাবে তাকে সহযোগিতা করবো। এ ছাড়া দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা, ভুক্তভোগী পরিবারের বিকাশ-০১৩০০-১৭৩৭৫৪ গ্রামঃ পশ্চিম সারডুবি, ইউনিয়ন বড়খাতা, উপজেলা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION