1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ

ফকিরহাটে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬০ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাট মডেল থানা মিলনায়তনে শনিবার বেলা ১১টায় সার্বজনীন শারদীয় দুর্গাপূজা ২০২২ উৎযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, পিলজঙ্গ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মুক্তি, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, লখপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. সেলিম রেজা, শুভদিয়া ইউপি চেয়ারম্যান ফারুকুল ইসলাম ওমর, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনোতোষ রায় কেস্ট প্রমূখ।

ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার অহিদুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) স্বপন রায়, পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পুজা কমিটি ও মিডিয়া কর্মী।

উল্লেখ্য, উপজেলার ৬৮টি পুজা মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION