1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দলিয়ও মনোনয়ন জমা দিলেন আ লীগের বর্ষীয়ান নেতা প্রার্থী  অধ্যক্ষ খাজা সামছুল আলম - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দলিয়ও মনোনয়ন জমা দিলেন আ লীগের বর্ষীয়ান নেতা প্রার্থী  অধ্যক্ষ খাজা সামছুল আলম

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৮ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খাজা সামছুল আলম।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা ও সাধারণ সদস্য পদের প্রার্থীরাও এ সময় মনোনয়ন দাখিল করেছেন।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা উপস্থিতে জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৮ থেকে ১৯ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত। আর এখন পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আর এই নির্বাচনে জয়পুরহাট  জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর সভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাধারণ সদস্যসহ ৪৯৫ জন ভোটারের ভোটে জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান, সাতজন সদস্য ও তিনজন সংরক্ষিত সদস্য নির্বাচিত করবেন।
জয়পুরহাট  জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের সময় অধ্যক্ষ খাজা সামছুল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি,  আরিফুর রহমান রকেট সাধারণ সম্পাদক , জাকির হোসেন সিনিয়র সহ-সভাপতি এস এম সোলাইমান ,সহসাম্পদক  গোলাম মাহফুজ  অবসর চৌধুরী সহ জেলার বিপুল সংখক দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত ১০ সেপ্টেম্বর বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ডের সভায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র বর্ষীয়ান এই নেতা  খাজা সামছুল আলম কে জয়পুরহাট  জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION