1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠি সদর থানা হেফাজতে যুবকের আত্মহত্যা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

ঝালকাঠি সদর থানা হেফাজতে যুবকের আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৮ জন পঠিত
শফিকুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠি সদর থানা হেফাজতে হেল্পডেক্স কক্ষে আটককৃত মাদকাসক্ত রাজেশ রায় (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা সারে ৬টায় পড়নের লুঙ্গি সিলিং ফ্যানের সাথে বেঁধে গলায় ফাঁস দিয়েছে বলে থানা পুলিশ ও নিহতের পিতা অমল রায় নিশ্চিত করেছে।
‘বাবার অভিযোগের ভিত্তিতে তার ছেলে রাজেশ নামের ঐ যুবককে বিকেল সারে ৪টায় পূর্ব চাদকাঠির বাসা থেকে থানায় আনা হয়েছিলো বলে জানান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক । ঐ কক্ষে সে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের বাবা অমল রায় বলেন, ‘আমার ছেলে রাজে শ রায় অনেক দিন ধরে নেশা করে আসছিল। তাকে সুস্থ করার জন্য আমি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেও চিকিৎসা করিয়েছি। তারপরেও তাকে মাদকের পথ থেকে ফেরানো যায়নি। আজ মঙ্গলবার বিকেলে সে টাকার জন্য ঝগড়ার এক পর্যায়ে আমাকে মারধর শুরু করে। তখন আমি নিজেকে রক্ষায় ৯৯৯ নম্বরে কল দিলে কিছু সময় পর পুলিশ এসে রাজেশ’কে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে রাখার পর সকলের অজ্ঞাতে সে আত্মহত্যা করেছে।
আমল রায়ের সাথে থাকা প্রতিবেশি ইকবাল হোসেন জানায়, ‘রাজেশকে থানায় এনে একটা কক্ষে রাখা হয়েছিলো। এসময় রাজেশের বাবা অমল রায় ওসির রুমে অভিযোগপত্র লিখছিলো। আমি তাকে দেয়ার জন্য রুটি ও কলা কিনতে থানার বাইরে যাই। এই সময়ের মধ্যে রাজেশ গলায় ফঁসি দিয়া আত্মহত্যা করে। ‘
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, ‘পরিবারের অভিযোগ না থানায় এবিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি নেয়া হয়েছে। নিহত রাজেশের নামে সদর থানায় পূর্বেও একটি মামলা রয়েছে এবং সেই মামলায় রাজেশের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিলো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION