1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে পরকীয়ার জেরে প্রবাসী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজন খালাস - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

গোপালগঞ্জে পরকীয়ার জেরে প্রবাসী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজন খালাস

  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে কুয়েত প্রবাসী স্বামী আজিজুর রহমান হত্যার দায়ে গঠিত দায়রা মামলা নং ৭৩/২০০৭ -এর দীর্ঘ ১৫ বছর পর অভিযুক্ত আসামি হাবিবুর রহমান ওরফে হাবুকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে বিচারিক আদালত। এ সময় আজিজুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম ওরফে (তাপসী) ও আলী মিয়াকে খালাস দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

এ ঘটনায় মূল আসামী হাবিবুর রহমান ওরফে হাবু পলাতক রয়েছে। মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাজন্দী গ্রামের আজিজুর রহমান কুয়েতে থাকার সুবাদে তার স্ত্রী দুই সন্তানের জননী রাবেয়া বেগম ওরফে তাপসী পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া এলাকার মোতালেব মির্জার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবুর সাথে। এ ঘটনা জানাজানি হলে কুয়েত প্রবাসী আজিজুর রহমান দেশে ফিরে আসে।

পরে ২০০৭ সালের ১৮ মার্চ কৌশলে আজিজুর রহমানকে ফোনে দাওয়াত খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় হাবিবুর রহমান। পূর্ব পরিকল্পিতভাবে খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে
তাকে অচেতন করে মুকসুদপুর উপজেলার দিগনগর ব্রীজের পাশে গম ক্ষেতের মধ্যে নিয়ে আজিজুর রহমানকে রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে পরের দিন সকালে স্থানীয় লোকজন গম ক্ষেতের মধ্যে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পরে এ ঘটনায় আজিজুর রহমানের পিতা মো. সরাব আলী শেখ ২০০৭ সালে ১৯ মার্চ হাবিবুর রহমান হাবুর পুত্রবধূ রাবেয়া বেগম ওরফে তাপসী ও আলী মিয়া সহ অজ্ঞাত ৩/৪ কে আসামি করে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলায় দীর্ঘ ১৫ বছর পর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি হাবিবুর রহমান ওরফে হাবুকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন। একই মামলায় ওপর দুই আসামি রাবেয়া বেগম ওরফে তাপসী এবং আলী মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে বিজ্ঞ এপিপি এ্যাড.মো. শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষে ফজলুল হক খান মামলাটি পরিচালনা করেন বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. মাহাবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION