1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ

  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে স্বামীর নির্যাতনের শিকার হয়ে শারমিন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের আতিকের স্ত্রী। শারমিন আতিকের চতুর্থ স্ত্রী ছিল।
নিহত শারমিনের পরিবার সূত্রে জানাযায়, প্রায় তিন মাস আগে আতিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শারমিন। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে দাম্পত্য কলহ বিবাদ লেগে থাকত। বেশকিছুদিন থেকেই শারমিনকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন আতিক। বিষয়টি সমাধানের জন্য গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর)  স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে বৈঠকও বসে। বৈঠক শেষে রাত দশটার দিকে শারমিনকে আবারও বেধড়ক মারধর করে স্বামী আতিক। এতে গুরত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ ফয়সাল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। একারনে বিষয়টি সমাধানের জন্য কালকে বৈঠকও বসেছিল। বৈঠক শেষে আমরা বাড়ী ফিরলে এই ঘটনা ঘটে। তবে তিঁনি স্বামীর নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন সে গ্যাস বড়ি খেয়েছে শুনেছি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে স্বামীর নির্যাতনের কথা আমরা জানতে পেরেছি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে স্বামী আতিক পলাতক আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION