1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাঁজা মোটরসাইকেল ও অটোসহ গ্রেফতার দুই - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাঁজা মোটরসাইকেল ও অটোসহ গ্রেফতার দুই

  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৬ জন পঠিত

মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী থানায় পৃথক পৃথক ভাবে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা অটো ও মোটরসাইকেল উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ পুলিশ।

লালমনিরহাটের ডিবি অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই মোঃ ইব্রাহীম খলিল,এসআই ফেরদৌস, এসআই নিজাম উদ দৌলা, এএসআই মোফাজ্জল হোসেন, এএসআই আমিনুর ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ কালীগঞ্জ ও আদিতমারী থানাধীন পৃথক অভিযান চালিয়ে আদিতমারী থানার তালুক পলাশী মৌজাস্থ লালমনিরহাট টু পাটগ্রাম গামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে ব্রিজ এর উপর হইতে মোঃ আল আমিন (২৪) এর চালিত অটো ইজি বাইকের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আল আমিন(২৪) কে গ্রেফতার করেন।

কালীগঞ্জ থানার রুদ্রেশ্বর মৌজাস্থ কাকিনা বাজার হইতে রংপুর গামী পাকা রাস্তার উত্তর পার্শ্ব হইতে আল আমিন(২৫),এর চালিত মোটর সাইকেল এর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আল আমিনকে(২৫),কে গ্রেফতার করেন ডিবি লালমনিরহাট পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন আল আমিন (২৪), পিতা আব্দুল মালেক, গ্রাম পুর্ব কাশিপুর থানা ফুলবাড়ি জেলা কুড়িগ্রাম। আল আমিন(২৫), পিতা অজ্ঞাত গ্রাম পুরুষা ফেরুষা থানা ফুলবাড়ি জেলা কুড়িগ্রাম। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক দুই থানায় দুইটি মামলা হয়।আল আমিন (২৪), এর নামে আদিতমারী থানায় একটি মামলা হয়।ও আল আমিন(২৫), এর নামে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।

লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদিতমারী থানার তালুক পলাশী মৌজাস্থ হতে ৩কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ একজন ও কালীগঞ্জ থানার রুদ্রেশ্বর মৌজাস্থ হতে ১কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ একজন মোট দুইজন কে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION