1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও গর্ভে থাকা শিশুসহ নিহত-৩ - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও গর্ভে থাকা শিশুসহ নিহত-৩

  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ জন পঠিত
মো.হারুনুর রশিদ, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলা ঢাকা টু কচুয়া রোডস্থ হাটমুড়া গ্রামে নির্মানাধীন নতুন মসজিদের ৫০ফিট পশ্চিম পাশে,১০সেপ্টেম্বর শনিবার ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও গর্ভে থাকা শিশুসহ নিহত হয়েছে ৩জন। গাড়ি নং ঢাকা মেট্রো-ট ১২-০৯৯৬.
নিহত ব্যক্তিরা হলেন বারৈয়ারা গ্রামের দিগীরপাড় নিবাসী মো.ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিন (২৮) ও উত্তর পাড়া নজরুল ইসলামের মেয়ে সাবিকুন নাহার (২৩) তারা দুজন উভয়ই স্বামী স্ত্রী।
সরেজমিনে জানা যায়, গত বছর ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিনের সাথে নজরুল ইসলামের মেয়ে সাবিকন নাহার সামাজিক ভাবে বিবাহে আবদ্ধ হন। তবে মৃত ওয়াজ উদ্দিনের স্ত্রী সাবিকুন ৮মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মৃত ওয়াজ উদ্দিন তার স্ত্রীকে নিয়ে সাচার মেডিকেলে চিকিৎসা নিতে যান,মেডিকেলে ডাক্তার দেখানো শেষে সাচার থেকে সিএনজি করে রওয়ানা হন স্বামী স্ত্রী দুজন।অন্য দিকে ট্রাকটি ঢাকা থেকে মালামাল বুঝাই করে কচুয়া যাওয়ার পথে ট্রাক ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের স্পটেই স্বামী স্ত্রী সহ গর্ভে থাকা ৮মাসের অন্তঃসত্তা শিশুটি মারা যান।
সড়ক দূর্ঘটনাটি সরাসরি পরিদর্শন করেন সাচার পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক মো আনোয়ার হোসেন,পাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা।
তবে বর্তমানে মুখোমুখি সংঘর্ষ হওয়া ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে আছে বলে জানা যায়।
এদিকে নিহত ওয়াজ উদ্দিন সহ ৪ভাই ৩বোন ছিলেন, বর্তমানে নিহত ওয়াজ উদ্দিন ও তার স্ত্রী সাবিকুন নাহার এর মৃত্যুতে  পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আলী আক্কাস মোল্লা ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION