1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটের অর্গানিক ফসল পরিদর্শনে আন্তর্জাতিক সংস্থা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

ফকিরহাটের অর্গানিক ফসল পরিদর্শনে আন্তর্জাতিক সংস্থা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৯ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট কৃষি অধিদপ্তরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কমপিটিটিভনেস (এসএসিপি) প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়ণের জন্য দাতা সংস্থা আইএফএডি’র একটি প্রতিনিধি দল বেতাগা ইউনিয়নের বিষ মুক্ত সবজি প্লট পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) ফকিরহাটের বেতাগা ইউনিয়নের বিভিন্ন স্থানের সবজি চাষ ও বিপণন কার্যক্রম দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।

এসময় মাছের ঘেরের আইলে সবজি চাষ, পানিতে সমন্বিত মাছ চাষের পদ্ধতি সরেজমিনে ঘুরে দেখেন।

পোকা মাকড়ের হাত থেকে সবজি রক্ষা করতে প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার, মাটিতে কেঁচো ও গোবর সার ব্যবহারে বিষয়ে চাষিদের সাথে কথা বলেন। ইউনিয়নের অর্গানিক বেতাগা পরিদর্শন শেষে কৃষকদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রকল্প মূল্যায়ণের টিম লিডার ডন গ্রিনবার্গ (আমেরিকা), দাতা সংস্থা আইএফএডি’র প্রোগ্রাম অফিসার শান্তনু আবে (জাপান), কৃষি অধিদপ্তরের সাবেক ডিজি ও প্রকল্প পরামর্শক ড. হামিদুর রহমান, কৃষিবিদ ড. আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আবুল বসার, উপসচিব ড. রাজু আহমেদ, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের পিএসও ড. পরিমল চন্দ্র, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিম, সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, এসএসিপি প্রকল্পের জ্যেষ্ঠ মনিটরিং অফিসার হাবিবুর রহমান, কারিগরি পরামর্শক ড. অনিল কুমার, বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো. আজিজুর রহমান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত, বেতাগা ইউপি চেয়ারম্যান শেখ ইউনুস আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION