1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আক্কেলপুরে ৩লাখ টাকা জাল নোটসহ গ্রেপ্তার ২ - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে

আক্কেলপুরে ৩লাখ টাকা জাল নোটসহ গ্রেপ্তার ২

  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অভিযানে ৩ লাখ টাকার বাংলাদেশী জাল নোট সহ ২ জন গ্রেপ্তার।
জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাড়ে জয়পুরহাটের আক্কেলপুর ঠেঙামারা এলাকাই জাল নোট নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে একটি চৌকস অপারেশনাল দল  আক্কেলপুর থানার ঠেঙামাড়া এলাকা হতে বিকাল তিনটার সময় তাদের কাছে থেকে বাংলাদেশী জাল নোট ৩লাখ টাকা,নগদ ৪হাজার ৮শ’টাকা, মোবাইল দুইটি, মোবাইল সিমকার্ড ৩টি,স্কুল ব্যাগ একটি,হাত ঘড়ি একটিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,বগুড়া জেলার দুপচাঁচিয়ার উপজেলার বনতেতুলিয়া আলতাফনগর এলাকার মৃত আবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০)এবং বোড়াই এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম (২৫)।
জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩, কোম্পানী উপ-অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা বলেন,অভিযুক্ত আসামীরা দীর্ঘদিন যাবত জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা ও আশেপাশের এলাকায় জাল টাকা বিতরণ করে আসছিল। জাল মুদ্রা তৈরি ও সরবরাহকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাটের  আক্কেলপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION