1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে প্রীতি মহিলা কাবাডি ম্যাচ ও পুরস্কার বিতরণী  - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

গোপালগঞ্জে প্রীতি মহিলা কাবাডি ম্যাচ ও পুরস্কার বিতরণী 

  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪৫ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ কাবাডি একাডেমী কর্তৃক আয়োজিত প্রীতি মহিলা কাবাডি ম্যাচ  প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শেখ কামাল স্টেডিয়ামের অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক গোপালগঞ্জের কৃতি সন্তান ও ঢাকা রেঞ্জের ডিআইজ হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। প্রীতি কাবাডি প্রতিযোগিতায় নড়াইল মহিলা কাবাডি দল ও গোপালগঞ্জ মহিলা কাবাডি দল অংশগ্রহণ করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মাসুদ করিম, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ক্রীড়া সংগঠক মাহাবুব আলী খান।
প্রীতি কাবাডি প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিলেন গোপালগঞ্জ রাজিব পরিবহনের স্বত্ত্বাধিকারী শেখ কামিল সরোয়ার, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. ইলিয়াস হোসেন, আহম্মাদ আলী খান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য আ. মান্নান, জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION