1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো ৩০ ফুটের অর্ধগলিত বিশাল এক তিমি  - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো ৩০ ফুটের অর্ধগলিত বিশাল এক তিমি 

  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৬ জন পঠিত

মোঃ জাহিদ, কুয়াকাটা: কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার একটি অর্ধগলিত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে।

আনুমানিক ৩০ ফুট দৈর্ঘ্যের এই তিমি পচে যাওয়ার কারণে অর্ধেক পরিমাণ ভেসে আসতে পারে বলে মনে করছে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ২ কিলোমিটার পূর্বে ঝাউবন এলাকায় তিমিটি প্রথমে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু।
বাচ্চু জানান, ধারণা করা হচ্ছে ২০-২৫ দিন আগে তিমিটি সাগরে মারা গেছে। সকালে জোয়ারের পানিতে এটি ভেসে এসেছে। তবে পচে যাওয়ার কারণে ঠিক কতবড় ছিল এটা বলা যাচ্ছে না। তবে যে অংশটুকু ভেসে এসেছে তার দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি মূলত বেলিন প্রজাতির তিমি কিনা তা এখনো সঠিক করে বলা যাচ্ছে না। অতিরিক্ত গলিত হওয়ার কারণে এটার জাত ও বয়স নির্ধারণে বেগ পেতে হচ্ছে। তাই আমাদের ঊর্ধ্বতন গবেষকদের সহযোগিতা নেওয়া হচ্ছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কী কারণে মারা গেছে বিষয়টি তার কাছে স্পষ্ট নয়। এর আগে ২০১৮ সালে এমন একটি তিমি ভেসে এসেছিল। এই প্রজাতির দুটি তিমি এখন পর্যন্ত কুয়াকাটায় দেখা মিললো বলে জানান তিনি।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তিমি ভেসে আসার খবর পেয়েছি। তিমিটি গলিত ও বড় সাইজের হওয়ার কারণে একটু সময় লাগছে। তবে লোক পাঠিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION