1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঝালকাঠিতে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৬ জন পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তীপাশা ইউনিয়নের কাপরকাঠি গ্রামের পেয়ারা বাগান থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকান্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

এ তথ্য নিশ্চিত করেছে ঝালকাঠি সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান।

নিহত ব্যক্তির পকেটে থাকা কাগজপত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তার নাম সজল চন্দ্র। বয়স ৩২ বছর। নিহত সজল কির্ত্তীপাশা ইউনিয়নের দক্ষিণ বাংলা উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক পদে রয়েছেন। তিনি পেয়ারাচাষীসহ স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণ প্রদান করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, কেউ তাকে হত্যা করে মরদেহ পেয়ারা বাগানে ফেলে রেখে পালিয়ে গেছে।

স্থানীয় পরিমল সমদ্দার বলেন, ‘কাপরকাঠী গ্রামের জতিন কয়ানের পেয়ারা বাগানের মধ্যে সজল চন্দ্রের মৃতদেহ বৃহস্পতিবার সকাল থেকে পড়ে থাকতে দেখে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে দুপুর ২টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।
কির্ত্তীপাশা ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিঃ আব্দুর রহিম বলেন, কির্ত্তীপাশা বাজারসহ, পার্শবর্তী কাপরকাঠী, ভীমরুলী ও বাউকাঠি গ্রাম এলাকায় সজল চন্দ্র এনজিও কর্মকর্তা হিসেবে সবার কাছে পরিচিত। ঘটনাটি পুলিশের তদন্তে বেড়িয়ে আসবে বলেও আশাবাদি ওই ইউনিয়নের চেয়ারম্যান।

ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান বলেন, নিহতের পরিচয় সনাক্ত হওয়ার পরে মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না দেখে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে ঝালকাঠি থানার ওসি,খলিলুর রহমান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION