1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিসিএ -এর শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিসিএ -এর শ্রদ্ধা নিবেদন

  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২১২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ কটন এসোসিয়েশন (বিসিএ) বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত, এফবিসিসিআই এর অন্তর্ভুক্ত একটি “এ ক্লাস” বাণিজ্য সংগঠন।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কটন এসোসিয়েশন এর পক্ষ থেকে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৩০ আগস্ট) টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং তার স্মরণে সেখানে দাড়িঁয়ে ১ (এক) মিনিট নিরবতা পালন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ কটন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো.নুরুজ্জামান।

এসময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কাজী জিন্নাত আলী,
টুঙ্গিপাড়া পৌরসভার প্যানেল মেয়র কাজী ফখরুল আলম, বিসিএ-এর সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজমল হক, ইদ্রিস আলী মোল্লা, মো.শামীম আহমেদ, মো.সাঈদ তসলিম আহমেদ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION