1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

অভয়নগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা

  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৪২ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পুড়াখালী পশ্চিমপাড়া বাওড়কুল এলাকায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ জনকে আসামি করে বিজ্ঞ আদালতে মামলা হয়েছে। গত ৩০ আগস্ট মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ১ম আদালত যশোরে মামলাটি দায়ের হয়েছে।

বাদিনীর বাড়ি উপজেলার পুড়াখালী পশ্চিমপাড়া বাওড়কুল গ্রাম। ভিকটিম নিজে বাদি হয়ে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পুড়াখালী পশ্চিমপাড়া বাওড়কুল গ্রামের মোঃ রহমান মোল্লার ছেলে জসিম মোল্লা(৩৮), মোঃ হানেফ মোল্লার ছেলে মোঃ ফারুক মোল্লা (৩৪) বাদিনীকে উত্তক্ত করতো এবং প্রায়ই সুযোগ পেলে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলতো। বাদিনী অনেকবার নিষেধ করার পরেও লম্পট আসামিরা কোন কথার কর্ণপাত করতনা।

ঘটনার দিন ২৩শে আগস্ট মঙ্গলবার রাত আনুঃ ১০.৩০ টার সময় বাদিনী বাড়ির পূর্বপাশে টিউবওয়েল থেকে পানি আনতে ঘরের বাহিরে আসলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা আসামিরা পরস্পর যোগসাজশে একত্র হয়ে বাদিনীকে মুখচেপে ধরে বাড়ির বাহিরে নিয়ে বাড়ির পূর্বপাশ পুকুর পাড়ে নিয়ে যায় এবং গামছা দিয়ে মুখ বেঁধে বাদিনীকে ধর্ষণ করার চেষ্টা চালায় এবং বিভিন্ন স্থানে কামড়াতে থাকে।

বাদিনীর আত্ম চিৎকারে এলাকাবাসীসহ তার স্বামী এগিয়ে আসলে আসামিরা মামলা মকদ্দমা করলে খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা বাদিনীকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে বাদিনী নারী ও শিশু নির্যতন দমন আইন (সংশোধনী) ২০০৩ ও ২০২০ এর ৯ এর ৪ ধারা/৩০ ধারা অনুযায়ী আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION