1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাবাকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চাইলেন রোদেলা - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

বাবাকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চাইলেন রোদেলা

  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৯৭ জন পঠিত
কে এম সাইফুর রহমান: গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক আমির হামজা (৪৩) এখন কিডনি জটিলতার কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ৫ মাস আগে তার দুটো কিডনিতে সমস্যা দেখা দেয়। বর্তমানে দুটো কিডনির প্রায় ৯৫ ভাগ অকেজো হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে দ্রুত দেশের বাহিরে চিকিৎসা নেওয়ার পরামর্শও দিয়েছেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তার পক্ষে বিদেশে চিকিৎসা তো পরের কথা, দেশের মধ্যেই চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
এদিকে বাবার জীবন বাঁচাতে এবং উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সমাজের বৃত্তবানদের নিকট সাহায্য চাইলেন আমির হামজার একমাত্র মেয়ে গোপালগঞ্জ যুগশিখা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নাহিয়ান রহমান রোদেলা।
কান্না জড়িত কণ্ঠে রোদেলা বলেন, আমার বাবা না থাকলে আমরা কিভাবে বাঁচবো? আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে? আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছি।
আমির হামজা প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। বর্তমানে তিনি জনপ্রিয় সময় টেলিভিশনের গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।
আমির হামজাকে সাহায্য পাঠানোর জন্য- আমির হামজা, এ্যাকাউন্ট নম্বর: ১০৮৩২০১০০০০০২৮১৮, ইউসিবি ব্যাংক, গোপালগঞ্জ শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION