1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ : থানায় অভিযোগ - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

অভয়নগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ : থানায় অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩২৪ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের দা-য়ের কোঁপে ছোট ভাই জখম হয়েছে। জানা গেছে, গত ২৪ আগষ্ট(বুধবার) সকাল আনুমানিক সাড়ে এগারো’টায় পাওনা টাকা চাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে বড়ভাই মোঃ জামাল হোসেন ফারাজী (৪১) তার ছোটভাই মোঃ বিল্লাল হোসেন ফারাজী(৩৮)কে মাথায় ও হাতে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। তারা দুইজন গুয়াখোলা গ্রামের (প্রফেসরপাড়া) মোঃ সাহেব আলী ফারাজীর ছেলে।

ভূক্তভোগী বিল্লাল হোসেনের স্ত্রী রেশমা বেগম (৩৪) জানান,আমার স্বামী একজন ফল ব‍্যবসায়ী। ব‍্যবসায়িক কাজের জন‍্য তিনি ইং-১০/০৮/২২ তারিখে বড়-জা মোমেনা আক্তার খুশির কাছ থেকে ৩০ হাজার টাকা ধার হিসেবে নেয়। এক সপ্তাহ পার না হতেই টাকা দেয়ার জন‍্য অনেক চাঁপ সৃষ্টি করে। পাওনাদার মোবাইল ফোনে আমার স্বামীকে হুমকি দিয়ে বলেন এক্ষুনি আমার টাকা দিতে হবে, তানাহলে তোমার অসুবিধা আছে। হুমকি দেয়ার কিছুক্ষণ পর আমার স্বামী ১০ হাজার টাকা নিয়ে প্রফেসরপাড়া মোড়,বড়-জা মোমেনা আক্তারের দোকানে যায় তাকে টাকা দেয়ার জন্যে।

তিনি বলেন, আপাতত এই টাকা গুলো রাখেন বাকি ২০হাজার টাকা কয়েক দিন পরে দিব।একথা শুনে মোমেনা আক্তার খুশি ও তার স্বামী জামাল হোসেন তেলে বেগুনে জ্বলে উঠে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।কথা কাটাকাটির একপর্যায়ে আমার স্বামী বিল্লাল হোসেন এবং আমাকে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে। বড়জা মোমেনা আকতার খুশির স্বামী জামাল হোসেন দোকান থেকে ডাবকাটা দা-নিয়ে এসে আমার স্বামীকে মাথায় ও বামহাতে কুপিয়ে মারাত্মক জখম করে।

এব‍্যাপারে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভয়নগর থানার ডিউটি অফিসার মোঃশহিদুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION