1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শোকাহত আগস্ট পালনের লক্ষ্যে সুন্দলী ইউনিয়ন আ’লীগের পূর্ব প্রস্তুতিমূলক সভা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শোকাহত আগস্ট পালনের লক্ষ্যে সুন্দলী ইউনিয়ন আ’লীগের পূর্ব প্রস্তুতিমূলক সভা

  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৯০ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে আগামী ২৭ আগস্ট তারিখে শোকাবহ আগস্ট পালনের লক্ষ্যে সুন্দলীতে পূর্ব প্রস্তুতিমূলকসভা সম্পন্ন হয়েছে।

সন্ধ্যা ৭টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধীর কুমার পাঁড়ে। ৭নং সুন্দলী ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক আনন্দ মোহন ধরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ আব্দুল ওহাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক, যশোর জেলা ট্রাক, ট্যাংলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিকলীগ রাজঘাট শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক, সাবেক প্যানেল মেয়র রবীন অধিকারী ব্যাচা।

এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ও সুন্দলী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিকাশ রায় কপিল, যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস ও বিকাশ মল্লিক, আওয়ামীলীগ নেতা চৈতন্য মন্ডল, ইউনিয়ন আওয়ামীযুবলীগ সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পলাশ বিশ্বাস প্রমূখ। শোকাহত আগস্ট পালনের লক্ষ্যে সুন্দলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে কমপক্ষে ১শ’ কর্মীসহ সহশ্রাধীক নেতাকর্মীর একটি মিছিল সভাস্থালে পৌছানোর সিদ্ধান্ত নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION