1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উদ্বোধনের ৮ মাসেও শুরু হয়নি রাস্তার কাজ জনগনের ভোগান্তি চরমে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উদ্বোধনের ৮ মাসেও শুরু হয়নি রাস্তার কাজ জনগনের ভোগান্তি চরমে

  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৪৩৬ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : উদ্বোধনের ৮মাসেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেলগেট হতে আটাপুরের দিবাকরপুর রাস্তার পাকাকরণের কাজ শুরু না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এ রাস্থায় চলাচলকারী সাধারণ জনগন।

উদ্বোধনের পর ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটি নির্মাণের জন্য মাটি খুড়ে বক্স করে রাখলেও দীর্ঘদিনেও আর কোন কাজ না করায় রাস্তায় তৈরী হয়েছে ছোট্ট ছোট্ট গর্ত। সামান্য বৃষ্টিতেই কাদা আর হাটু পানি বেধে সৃস্টি হয় জলাশয়। ফলে স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রী সহ সাধারণ পথচারী রাস্তায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

উপজেলার কটুহারা গ্রামের নজরুল ও আকবর অভিযোগ করে বলেন, দীর্ঘ ৮মাস ধরে রাস্তাটি খুড়ে রাখার কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাঁদা আর পানি জমিয়ে রাস্তায় চলাচল অযোগ্য হয়ে পড়ে। সে কারণে আমরা আমাদের ধানসহ কৃষিপণ্য নিয়ে বাজারে যেতে পারি না। বিকল্প রাস্তা না থাকার কারণে উল্টো দিকের বরণ ছেলোবেলো হয়ে ভালুকগাড়ি হয়ে দিবাকরপুর গিয়ে ধান বিক্রয় হয়। এতে পরিবহনের খরচ বেশী গুনতে হয়।

ঘোড়াপা গ্রামের ভ্যান চালক মতিয়ার রহমান বলেন, আগে এই রাস্তা দিয়ে ভ্যান চালানো যেত। এখন সেটিও আর যায় না। রাস্তা পাকা না হওয়াই ভাল ছিল।

১ কোটি ১২ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে ১হাজার ৬৪০ মিটার বাগজানা রেলগেট হতে আটাপুরের দিবাকরপুর রাস্তাটি নির্মাণের কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান সাঈদ ট্রেডাস। জন গুরুপূর্ণ এই রাস্তাটির কাজ বন্ধ থাকায় জন দুর্ভোগ পোহাতে হচ্ছে ৬টি গ্রামের মানুষের।

তাই দ্রুত রাস্তাটির কাজ শুরু করার অনুরোধ জানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, ঠিকাদার রাস্তাটি খননের পর দীর্ঘদিন ধরে ফেলে রাখার কারণে এলাকার লোকজন দূর্বিসহ জীবন যাপন করছেন। রাস্তার কাজটি দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন।

এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সাঈদ ট্রেডাসের কর্ণধার সাঈদ হোসেন বলেন, অচিরেই কাজ শুরু করা হবে।

পাঁচবিবি উপজেলা প্রকৌশলী ওয়ালীউল্লাহ শেখ বলেন, জন দূভোর্গের কথা বিবেচনা করে ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে। আশা করি এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION