1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় পুনাকের শ্রদ্ধা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় পুনাকের শ্রদ্ধা

  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৪০ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২২ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সোমবার (২২ আগস্ট) সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে পুনাক সভানেত্রী জিসান মির্জা পুনাক’র অন্যান্য সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাংগঠনিক সম্পাদিকা ওয়াহিদা ওহাব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা.প্রথমা রহমান সিদ্দিকী, উৎপাদন ও বিপণন সম্পাদিকা মেহের আফরোজ, সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা নুপুর, যোগাযোগ সম্পাদিকা মাহমুদা নাজনীন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদিকা রোকসানা পারভীন, অতিরিক্ত উপ মহাপরিদর্শক (বিশেষ শাখা) রকফার সুলতানা, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION