1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপি এতিমের টাকা লুটসহ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হওয়া একটি দল : শাজাহান খান - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

বিএনপি এতিমের টাকা লুটসহ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হওয়া একটি দল : শাজাহান খান

  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৭৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি এতিমের টাকা আত্মসাৎ করেছে। দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। জিয়া পরিবার বিদেশে অর্থ পাচার করেছে। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা সেই অর্থ ফিরিয়ে আনাই তার প্রমাণ। স্বাধীনতা বিরোধী চক্র বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে ধ্বংস করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপরেও বারবার হত্যা চেষ্টা চালিয়েও ক্ষান্ত হননি চক্রটি।

সোমবার (২২ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু নির্মাণ সহ বঙ্গবন্ধু ট্যানেলের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী জাতীয় নির্বাচনের আগে মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মহাসমাবেশ করবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির আপন ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (শিবু) খান।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. বদরুদ্দোজা বদর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. রুহুল আমিন, শেখ মো. ইউসুফ আলী।

গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক থানা কমান্ডার আবুল কালাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সহিদুর রহমান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর মোল্লা, বীর মুক্তিযোদ্ধা কাজী আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মুছা, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহসান সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা মো. হাফিজুর রহমানের পরিচালনায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION