1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনাকে টার্গেট করেই গ্রেনেট বিস্ফোরন ঘটিয়েছিল : এমপি গোপাল - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

শেখ হাসিনাকে টার্গেট করেই গ্রেনেট বিস্ফোরন ঘটিয়েছিল : এমপি গোপাল

  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩০৬ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ২০০৪ সালের ২১শে আগস্টের দিনে আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা করা হয়।

নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে বাঁচাতে পাড়লেও মহিলা লীগের তৎকালীন সভাপতি আইভী রহমান, শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষীসহ ২৪ জন নেতাকর্মী এই ভয়াবহ, নৃশংস, নিষ্ঠুর-নির্মম গ্রেনেড হামলায় মারা যান। শেখ হাসিনাকে টার্গেট করেই গ্রেনেট বিস্ফোরন ঘটিয়েছিল ঘাতকরা। কিন্তু আজ বর্তমান সময়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ।

তিনি বলেন, আগস্ট মাস ষড়যন্ত্রকারীদের কাছে উৎসবের মাস। ১৫ই আগস্টে শুধু বঙ্গবন্ধুর পরিবার নয় আওয়ামী লীগকে হত্যা করার চেষ্টা চালানো হয়েছিল তাইতও তারা এই আগস্ট মাসকেই বার বার বেছে নেই।

২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কাহারোল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নিহতদের স্বরণে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ।

স্মরণ সভা শেষে উপজেলা ওলামা লীগের সভাপতি মো. আবুল হাসেমের পরিচালনায় দোয়া মাহফিলে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাতসহ জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা, দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এমপি মনোরঞ্জন শীল গোপাল ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসহযোগি সংগঠনের সকল নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION