1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আইইবি'র শ্রদ্ধা - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আইইবি’র শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৯৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জে: মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২২ পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), এর সদর দপ্তর, ঢাকা কেন্দ্র এবং ইআরসির যৌথ উদ্যোগে শনিবার (২০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুল হুদার নেতৃত্বে কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, মো. নূরুজ্জামান, খন্দকার মনজুর মোর্শেদ, এস. এম. মনজুরুল হক মঞ্জু, সেক্রেটারি শাহাদাৎ হোসেন শীবলু, সহকারী সেক্রেটারি প্রতীক কুমার ঘোষ, শেখ তাজুল ইসলাম তুহিন, মো. আবুল কালাম হাজারী ও মো. রনক আহসান, ইআরসি’র ভাইস- চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সেক্রেটারি খান আতাউর রহমান সান্টু, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মো.আবুল হোসেন, সেক্রেটারি কাজী খায়রুল বাশার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, (আইইবি) গোপালগঞ্জ সাব-সেন্টারের সেক্রেটারি (গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী) মো. এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান সহ বিভিন্ন সরকারি/ আধা-সরকারি/বেসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION