1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঈদের সেমাই বা পুজোর লাড্ডুর কোন ধর্মচরিত্র নেই, এগুলো সার্বজনীন: হুইপ স্বপন - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

ঈদের সেমাই বা পুজোর লাড্ডুর কোন ধর্মচরিত্র নেই, এগুলো সার্বজনীন: হুইপ স্বপন

  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৭৩ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ঈদের সেমাই বা পুজোর লাড্ডুর কোন ধর্ম চরিত্র নেই, এগুলো সার্বজনীন। আবহমান কাল ধরে বাংলার জনগণ যার যার নিজ নিজ ধর্ম, আচার ও সংস্কৃতি উৎসবের সঙ্গে পালন করে আসছে। অপর ধর্ম বিশ্বাসী বাঙালিরা অপরের ধর্ম উৎসবের সঙ্গে সংহতি প্রকাশ করে উৎসবকে সার্বজনীন করে তুলেছেন। ঈদের দিন মুসলমানের ঘরে ঘরে অন্য ধর্মালম্বীরা সেমাই, মিষ্টান্ন ও অন্যান্য খাদ্য গ্রহণ করেছেন। তেমনি হিন্দুর পুজোয় তাদের ঘরে লাড্ডু, লাবড়া, লুচি সব ধর্মালম্বীগণ সাদরে আহার করেছেন। কোথাও কোন হিংসা- বিদ্বেষ ছড়ায় নি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষ্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হুইপ এ কথা বলেন।

হুইপ স্বপন বলেন, সাম্প্রতিককালে সম্পূর্ণ রাজনৈতিক হীন উদ্দেশ্যে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের সংঘর্ষ বাঁধানোর অপচেষ্টা লক্ষ্য করা যায়। এদের উদ্দেশ্যে পেছনে কোন ধর্ম বিশ্বাস নেই। এরা সমাজে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে চায়। আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক মুক্তির সংগ্রামকে লক্ষ্যচূৎ করে বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর অবিনাশী স্বপ্ন ধ্বংস করতে চায়।

তিনি আরো বলেন, জাতির মহান জনক আমাদের সকল ধর্মের মর্যাদা রক্ষা করে বাঙালির মুক্তির সংগ্রামের যে পথ নির্দেশ করে গেছেন, প্রত্যেক বিবেকবান দেশপ্রেমিক নাগরিকের পবিত্র দায়িত্ব এই মুক্তির সংগ্রামকে অর্থবহভাবে সফল করতে মানবিক ভুমিকা পালন করা।

অনুষ্ঠানে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেষ সরকারের সভাপতিত্বে সভায় আলোচনা করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা), জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION