1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে মামলাবাজ মশিয়ারের অত্যাচারে অতিষ্ঠ মানুষ - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

অভয়নগরে মামলাবাজ মশিয়ারের অত্যাচারে অতিষ্ঠ মানুষ

  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩১৩ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বুইকরা ড্রাইভারপাড়া এলাকার মৃত- মিকাইল বিশ্বাসের ছেলে মামলাবাজ মশিয়ার রহমান বিশ্বাস (৬০) এর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে এলাকার মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানি করাই তার কাজ এবং সুযোগ বুঝে মামলা মিমাংসার অজুহাতে টাকা হাতিয়ে নেয়।

অনেকের সাথে কথা বলে যানা যায়, গত ২০০২ সালে স্থানীয় হায়দার শেখ এর ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে ঐ মামলাবাজ মশিয়ার, যে মামলা স্থানীয় ভাবে মিমাংসার কথা বলে দুই লাখ টাকা গ্রহন করেও মামলা মিমাংসা করেনি। ঐ মামলায় আসামি হাসান দীর্ঘদিন জেলে থেকে জামিনে বাড়ি আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ জুলাই বিকেলে স্থানীয় ইসরাইল মোল্লা গংদের মারপিট করে ঐ মামলাবাজ মশিয়ার ও তার সহযোগীরা। ঐ দিনে ইসরাইল মোল্লাসহ তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মামলাবাজ মশিয়ার অভয়নগর থানায় উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে। কোন উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী কাজী আজিজুর রহমানের স্ত্রী রিনু বেগম বাদি হয়ে মামলাবাজ মশিয়ার রহমানসহ ৫ জনকে আসামি করে বিজ্ঞ আদালতে একটি মামলা করে।

বিজ্ঞ আদালত মামলাটি গ্রহন করে অভয়নগর থানা ওসি কে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ প্রদান করে। মামলার খবর ঐ মামলাবাজ মশিয়ার রহমান জানার পরে ভুক্তভোগী পরিবারের সব সদস্যকে হত্যা, খুনসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে।

স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, ঐ মামলাবাজ মশিয়ার রহমানসহ তার ভাইরা এলাকার মানুষকে ঠিকভাবে বসবাস করতে দেয়না। অহেতুক মানুষের সাথে ঝামেলা বাঁধিয়ে মারপিট করতে তেড়ে আসে আর ঐ মামলাবাজ মশিয়ার রহমানসহ তার পরিবারবর্গের বাড়ি বাঘারপাড়া উপজেলায়, সেই কারণে এমপি রনজিত রায়ের নাম ভাঙ্গিয়ে ভয় দেখায় মানুষদের। যে কারনে মানুষ ভয়ে কিছু বলেনা।

এবিষয়ে মাননীয় সংসদ সদস্য রনজিত রায় বলেন, আমার এলাকায় বাড়ি বলে যে আমি তাকে চিনি জানি এটা ঠিক নয়, তা ছাড়া মশিয়ার রহমান নামে কাউকে আমি চিনিনা। সচেতন মহল দ্রুত মামলাবাজ মশিয়ার রহমান সহ তার সহযোগীদের তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি করেছেন।

আদালতের মামলার বিষয়ে অভয়নগর থানার এসআই হিরোজিৎ রায় বলেন, আদালতের নির্দেশনা পেয়ে মামলা এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিরা সব পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি, তবে আটকের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION