1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

গোপালগঞ্জে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩০৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মূলত গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ শহরের ঘোষেরচর উত্তরপাড়ায় শেখ জুয়েলের বড়ির সামনে সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) এর অর্থায়নে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এ প্রকল্প বাস্তবায়ন করবে। সরবরাহকারী সংস্থা ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ বাংলাদেশ নৌবাহিনী।

এ প্রকল্পে গোপালগঞ্জ সদরে ৫৮টি, কোটালীপাড়ায় ৫৩টি ও টুঙ্গিপাড়ায় ৩৯টি সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন করা হবে। প্রকল্পের কাজ সম্পন্ন করবেন ঠিকাদারী সংস্থা বি,আর ট্রেডিং এর সত্ত্বাধিকারী বুলবুল আহম্মেদ।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, থানা আওয়ামী লীগের সদস্য তানবিরুল ইসলাম তান্না, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ জুয়েল, জেলা নৌবাহিনীর প্রতিনিধি সাব্বির আহমেদ, গোপালগঞ্জ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন -এর সভাপতি মাছুম শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION