1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও আলোচনা সভা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও আলোচনা সভা

  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৬১ জন পঠিত

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কম্পিউটার প্রশিক্ষণ হাতে নিলে, দেশ-বিদেশে কর্ম মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬ আগষ্ট ২০২২ তারিখে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠী পরিবারে শিক্ষিত নারী-পুরুষদের কম্পিউটার প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি।

বিশেষ অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমনিহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর ।

প্রশিক্ষণ সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল, উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান, ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাকিয়া জাহান।অনুষ্ঠানটি পরিচালনা করেন লেলিন বসুনিয়া।

প্রশিক্ষণ উদ্বোধনী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,কালীগঞ্জ উপজেলার আইসিটি বিভাগ এর সহকারী প্রোগ্রামার মোস্তফা চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু,ও সরকারি কর্মকর্তা,ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION